ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের কেন্দ্রস্থলে একটি রেলওয়ে স্টেশনে আগুন লেগেছে। চারিদিকে আগুনের ধোঁয়া ছেয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রোববার সন্ধ্যায় লাগা এ আগুনের কুন্ডলী প্রায় ২০ মিটার উচ্চতায় পৌঁছায়।
ধারণা করা হচ্ছে স্টেশনের নিকটবর্তী একটি টায়ারের গুদাম থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এ ঘটনায় এখনও  কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারী(টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]