তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তুরস্ক তার ন্যাটো মিত্রদের বিরোধিতা সত্ত্বেও ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকে সরে আসবে না।

গতকাল (১৯ নভেম্বর) মঙ্গলবার রজব তাইয়েব তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গত সপ্তাহে ওয়াশিংটনে আলোচনার সময় বলেছেন- তুরস্ক তার ন্যাটো মিত্রদের বিরোধিতা সত্ত্বেও এ বছর যে রাশিয়ান ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছে তা থাকে সরে আসবে না।

উভয় দেশের মধ্যে সম্পর্কে বৃহত্তর পার্থক্যগুলো কাটিয়ে উঠতে এরদোগান ও ট্রাম্প হোয়াইট হাউজে আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ার তৈরি এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তাদের এফ-৩৫ যুদ্ধবিমানের গোপনীয়তা নষ্ট করবে।

রাশিয়ার কাছ থেকে ‘এস-৪০০’ কেনার চুক্তি প্রত্যাহার না করলে ওয়াশিংটনের পক্ষ থেকে আঙ্কারার ওপর অবরোধের হুমকি দেয়া হয়।

পাশাপাশি তুরস্কের সাথে যুক্তরাষ্ট্র থেকে ১০০টি ‘এফ-৩৫’ যুদ্ধবিমান কেনার চুক্তিও বাতিলের ঘোষণা দেয় ওয়াশিংটন। তথ্য সূত্র- রয়টার্স।

এমবি