মানুষের বর্জ্য দিয়ে বাস চলাচল শুরু হয়েছে যুক্তরাজ্যে। মনুষ্যবর্জ্য ছাড়াও উচ্ছিস্ট খাদ্য থেকে শক্তি আহরণ করে চলছে এই ‘পু বাস’ বা ‘বায়োবাস’।

প্রথম ধাপে ব্রিস্টল থেকে বাথ পর্যন্ত এই বাস চলাচল করছে। পরে অন্যান্য রুটেও চলাচল করবে।

পরিবেশ-বান্ধব এই বাসটি এক ট্যাংক বায়োগ্যাস (মানুষের বর্জ্য থেকে তৈরি) দিয়ে ৩০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। পাঁচ জন মানুষের বার্ষিক বর্জ্য থেকে এরকম এক ট্যাংক গ্যাস পাওয়া সম্ভব।

বাথ বাস কোম্পানি এই বাসের নিয়ন্ত্রণ করছে। আর মানুষের বর্জ্য থেকে গ্যাস তৈরি করে জেনইকো কোম্পানি।

জেনইকোর জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাদিক বলেছেন, ‘যুক্তরাজ্যের শহরগুলোর নির্মল বাতাসের জন্য গ্যাসচালিত গাড়ির প্রয়োজনীয়তা অপরিসীম। তবে বায়োবাস এর চেয়েও বেশি কিছু উপহার দিচ্ছে। স্থানীয় জনতার বর্জ্য দিয়েই চলছে এ বাস। উপরন্তু, বাসে বসেও কাজটা সারা যাবে।’

বাথ বাস কোম্পানির কলিন ফিল্ড বলেছেন, উপযুক্ত সময়ে বায়োবাসটি যাত্রা শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরের মধ্যেই ‘ইউরোপের সবুজ রাজধানী’ হবে ব্রিস্টল।

কেএইচ