পৃথিবীর প্রাচীনতম এবং গভীরতম হ্রদ বৈকাল। এছাড়া ২০ শতাংশ স্বচ্ছ পানির উৎস এটি। সম্প্রতি এর তীরবর্তী বনগুলোতে অগ্নিকাণ্ডে ধ্বংসের সম্মুখিন ইউনেসকো ঘোষিত ঐতিহ্যবাহী এই হ্রদ।
ভ্রমণ ছাড়াও রাশিয়ার পরিবেশগত কারণে বৈকাল হ্রদকে গুরুত্বের সাথে দেখা হয়। ৩৬টি অগ্নিকাণ্ড এবং এই ধোঁয়ার উদগিরণ দক্ষিণ সাইবেরিয়ার নিচু অঞ্চলের হাজার হাজার হেক্টর বন ধ্বংস করে দিচ্ছে।
অবস্থা এতই বেগতিক হয়েছে যে, রাশিয়ার পার্লামেন্টের প্রাকৃতিক সম্পদ এবং বাস্তুসংস্থান কমিটির ডেপুটি প্রধান মিখাইল সিলিপেনচুক বলেছেন, বনে অগ্নিকাণ্ড একটা বড় বিপদ। এটা ইউনেসকো ঘোষিত পৃথিবীর ঐতিহ্যবাহী স্থানকে হুমকির মুখে ফেলছে। ভ্রমণের জন্য অনুপযোগি হয়ে যাচ্ছে, কেলপ-এর মত বিদেশি গাছ নষ্ট হচ্ছে। এককথায় বৈকালের স্বতন্ত্র পরিবেশগত বৈশিষ্ট্যের ওপর প্রভাব বিস্তার করছে।
সিলিপেনচুক আরো বলেন, এখানকার বিখ্যাত নদী সেলেঙ্গাসহ ৩০০টি ছোট নদী এবং জলাশয়ের পানি বৈকালে প্রবাহিত হয়। হ্রদের চারপাশের এই অগ্নিকাণ্ড এই পানিকেও নষ্ট করছে। ফলে হ্রদ ভারসাম্য হারিয়ে ফেলছে।
যাইহোক, স্থানীয় পরিবেশ এবং বাস্তুসংস্থান টিকিয়ে রাখতে সর্বপ্রকার প্রতিরোধকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে এই ডেপুটি প্রধান বলেন, রাশিয়ার কোষাগারে অবদান রাখার জন্য ভবিষ্যতে এই অগ্নিকাণ্ডের মত বিপর্যয় প্রতিরোধ করতে স্থানীয় কর্তৃপক্ষ কাজ করছে।
এদিকে বন ব্যবস্থাপনার বৃহৎ প্রতিবেদনে জানা গেছে, ৭৭ হাজার হেক্টর জমি জুড়ে ৩৬টি অগ্নিকাণ্ড ঘটেছে। প্রচণ্ড গরম এবং বৃষ্টির অভাবে এই অবস্থা আরো খারাপ হচ্ছে।
কেএইচ





