মেক্সিকোতে বজ্রপাতে শিশুসহ অন্তত সাতজনের প্রাণহানি হয়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
দেশটির কেন্দ্রস্থলের একটি পল্লী এলাকায় ওই ঘটনায় নিহত ৭ জনের ৪ জনই শিশু।
স্থানীয় সময় শুক্রবার বিকালের ওই ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন বলে জানিয়েছে গুয়ানানজুয়াতে রাজ্য বিভাগের জননিরাপত্তা বিভাগ।
নিকটবর্তী কুয়েরিতারো শহর থেকে ২৫ মাইল দূরে এ ঘটনা ঘটে।
কেএইচ





