৪৬তম মার্কন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। সুপ্রিম কোর্টের বিচারপতি জন রবার্ট তাকে শপথ-বাক্য পাঠ করিয়েছেন।
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এক গুচ্ছ নির্বাহী আদেশের কথা বলেছেন।
গতকাল (২০ জানুয়ারি) বুধবার শপথ নেওয়ার আগে দেওয়া এক বিবৃতিতে বলেছেন যে তিনি এরকম ১৫টি আদেশে সই করবেন। এগুলো হচ্ছে:
ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন সেটা বাতিল করবেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত নীতিমালা বাতিল করবেন।
মেক্সিকোর সাথে সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য অর্থ সংগ্রহে ট্রাম্পের দেওয়া জরুরি ঘোষণা প্রত্যাহার করবেন।
কেন্দ্রীয় সরকারের চাকুরিজীবীদের জন্য এবং ফেডারেল ভবন ও হোয়াইট হাউজে করোনাভাইরাস সংক্রান্ত নতুন অফিসে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেবেন।
কিছুদেশ, বিশেষ করে মুসলিম দেশ থেকে ভ্রমণের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তার অবসান ঘটাবেন।
কিস্টোন এক্সএল পাইপলাইন বিষয়ে দেওয়া প্রেসিডেন্টের অনুমোদন প্রত্যাহার করবেন। পরিবেশবাদীরা এবং ন্যাটিভ আমেরিকান গ্রুপ এই পাইপলাইনের বিরোধিতা করছে।তথ্য সূত্র-বিবিসি
এমবি





