ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাস অবিলম্বে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে।
শুক্রবার (০৩ জানুয়ারি) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন বিমান হামলায় নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র আজ এই নির্দেশ দেয়া হয়।
মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ইরাক এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলতি মাসে ভ্রমণ সংক্রান্ত পরামর্শ দিয়েছে। এতে মার্কিন নাগরিকদের তড়িঘড়ি ইরাক ত্যাগের নির্দেশ দেয়া হয়।
আরও পড়ুন: সোলাইমানি হত্যার পরিণামে ভয়াবহ যুদ্ধ বেঁধে যেতে পারে: ইরাকের প্রধানমন্ত্রী
জেনারেল সুলাইমানি হত্যার প্রতিক্রিয়ায় ইরানজুড়ে বিক্ষোভ
সোলেইমানির স্থলাভিষিক্ত হলেন ইসমাইল কানি
সম্ভাব্য ক্ষেত্রে মার্কিন নাগরিকদের অবিলম্বে বিমান যোগে ইরাক ত্যাগের পরামর্শ দেয়া হয়। অবশ্য এটি সম্ভব না হলে তাদেরকে সড়কপথে অন্য দেশে চলে যেতে বলা হয়েছে।
তবে বিবৃতিতে মার্কিন নাগরিকদের বাগদাদের যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে যোগাযোগ না করতে বলা হয়েছে। জরুরি পরামর্শ দেয়ার জন্য আরদেবিল এবং আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের মার্কিন কনস্যুলেট খোলা থাকবে বলেও জানান হয়।
এমবি





