ভারতের রাজস্থানের বুন্দি জেলায় একটি প্রাইভেট বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। 

বুধবার সকালে রাজ্যের বুন্দি জেলার কোটা-দাউসা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে মোট ২৮ জন আরোহী ছিলেন। এটি বারান এলাকা থেকে সাওয়াই মাধবপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।

পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজের ওপর থেকে মাইজ নদীতে পড়ে যায়। ব্রিজটিতে কোনও রেলিং বা দেয়াল ছিল না।

লাখেরি থানার উপ-পরিদর্শক রাজেন্দ্র জানান, স্থানীয়রা বাস যাত্রীদের উদ্ধার করে লাখেরির সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর আহতদের কোটার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তাল দিল্লিতে নিহতের সংখ্যা বেড়ে ১৯

এএইচ