আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে কয়েকটি গ্রামে হামলা চালিয়ে বন্দুকধারী বিদ্রোহীরা কমপক্ষে ৪০ জনকে হত্যা করেছে।

আল জাজিরা জানিয়েছে, কয়েকটি গ্রামে বন্দুকধারীরা যা নড়তে দেখেছে তাতেই গুলি চালিয়েছে।

দেশটির নাইজার এবং বুরকিনা ফাসো সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় আইএসআইএল এবং আল কায়েদা সমর্থিত যোদ্ধারা সক্রিয়।

স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে বন্দুকধারীরা আসে। নিহতদের অধিকাংশই তাদের বাড়ির সামনে ছিলেন। বাকিরা মসজিদে যাচ্ছিলেন।

এখনও কোনো গ্রুপ হামলার দায় স্বীকার করেনি। মালির সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল সুলেইমানি ডেমবেলে হামলার ঘটনা নিশ্চিত করা ছাড়া আর কিছুই জানাননি।

দেশটির সেনাবাহিনী ২ জন বিদ্রোহী নেতাকে গ্রেফতার করার ২ সপ্তাহ পরে এ হামলার ঘটনা ঘটল।

এইচএন