বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ৫২ লাখ ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩০ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (২৪ এপ্রিল) শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ৫২ লাখ ৭১ হাজার ২০৮ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩০ লাখ ৮৩ হাজার ২৩৫ জনের। আর এখন পর্যন্ত সেরে উঠেছেন ৮ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ৭০৫ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার (২৪ এপ্রিল) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লাখ ৯০ হাজার ৬৮৪ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭১ হাজার ১৮০ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪২ লাখ ৩৭ হাজার ৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৪১৬ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৪ নম্বরে। মেক্সিকোতে শনিবার (২৪ এপ্রিল) সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ২৩ হাজার ৪৩০ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১৪ হাজার ৫০৪ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯২০ জনের।

মৃত্যুর দিক থেকে পঞ্চম ও আক্রান্ত বিবেচনায় ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ১৬ হাজার ৫৮৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৬৩৮ জনের।

মৃত্যুর দিক দিয়ে ষষ্ঠ এবং আক্রান্তের সংখ্যায় অষ্টম স্থানে রয়েছে ইতালি। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৩৫ হাজার ৭০৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৮ হাজার ৬৯৯ জনের।

এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৮৬৯ জনে। একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৬২৯ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন আরও ৫ হাজার ২২৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন। এ নিয়ে সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ।

শুক্রবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।

এমবি