ব্রাজিলের একটি নাইটক্লাবে অতর্কিত হামলা চালায় বন্দুকধারী সন্ত্রাসীরা। এতে এখন পর্যন্ত প্রায় ১৮ জন নিহত হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম।

ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলে ফোর্টালিজা শহরের একটি নাইটক্লাবে এই হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ১২ জনের মতো আহত হয়েছে। আহতদের মধ্যে শিশুসহ মহিলা রয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম।

হামলা সম্পর্কে পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে হামলাটি দুটি স্থানীয় সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংগঠিত হয়েছে। যারা ড্রাগ বিজনেসের সাথে জড়িত। কিন্তু নিহতদের মধ্যে কারও এর সাথে সম্পর্ক নেই।

স্থানীয় সময় ১টা ৩০ মিনিটের সময় ৩টি গাড়ি করে আসা প্রায় ১৫ জন সন্ত্রাসী বন্দুক নিয়ে নাইটক্লাবে ঢুকে এই হামলা চালায় । নাইটক্লাবটির নাম ফোর্রো ডো গ্যাগো (Forró do Gago)।

প্রত্যক্ষদর্শীরা জানায় প্রায় আধঘন্টা ধরে সন্ত্রাসীরা গুলি চালাতে থাকে। লোকজন দৌড়ে আশেপাশের বাড়িগুলোতে আশ্রয় নেয়।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানায়, ব্রাজিলের ইতিহাসে ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি একটি। নিহতদের মধ্যে ৪ জন মহিলা ও ২ শিশু রয়েছে। হামলা পরবর্তীতে সন্ত্রাসী গ্রুপের এক লিডারকে গ্রেফতার করেছে পুলিশ।

 

জেড