ইরাকের উপ-প্রধানমন্ত্রী সালে আল মুতলাক অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন  বন্দুকধারীদের হাত থেকে।  শুক্রবার দেশটির পশ্চিম বাগদাদের আবুগারীব এলাকায় একদল বন্দুকধারী তার ওপর আক্রমণ করে। এ ঘটনায় একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা গুলিবর্ষণ করলে বন্দুকধারীরা পালিয়ে যায়।
মি. মুতলাক নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন তার সহকারী।[size=4][font=Vrinda","sans-serif]
ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/font][/size]