তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের কুর্দিদের বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাস-বিরোধী অভিযানে সমর্থন দিতে ইস্তাম্বুলে জড়ো হয়েছিলেন তুরস্কের লক্ষাধিক মানুষ। নির্বাচনের মাত্র ছয় সপ্তাহ আগে ইস্তাম্বুলে বিশাল এই জনসমাবেশ ঘটলো এরদোগানের পক্ষে।
যদিও কিছু বেসরকারী সংস্থার পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা নির্বাচনী সমাবেশেরও সমার্থক হয়ে ওঠে। সমাবেশে এরদোগান তার কুর্দি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুণর্ব্যক্ত করেন। গত জুলাইতে দুই-বছর মেয়াদের অস্ত্রবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে এ পর্যন্ত কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের হামলায় বহু পুলিশ ও সেনা নিহত হয়েছে।
কুর্দি হামলার মোকাবেলায় প্রায় নিয়মিতভাবে কুর্দি ঘাঁটিগুলোতে বিমান হামলা চালাচ্ছে সরকার। সমাবেশে এরদোগান বলেন, সন্ত্রাসবাদীদের এক বিন্দুও ছাড় দেয়া হবে না। নিহত সেনা ও পুলিশদের স্মরণ করে তিনি বলেন, শহীদেরা কখনও মরে না। মাতৃভূমিও কখনও বিভাজিত হতে পারে না।
সূত্র : ডন
এআই





