ভারতের রাজধানী দিল্লিতে এক যাত্রীকে ধর্ষণের দায়ে শনিবার রাতে মথুরা থেকে এক ক্যাবচালকে গ্রেফতার করেছে পুলিশ।

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠানের নির্বাহী হিসেবে কর্মরত ২৫ বছর বয়সি ওই নারী শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে ক্যাবচালকের দ্বারা ধর্ষণের শিকার হন। চালকের নাম শিব কুমার ইয়াদাব (৩২)। তার বাড়ি উত্তর প্রদেশের মথুরায়।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, শুক্রবার রাতে অফিস শেষে বাসায় ফিরছিলেন ২৭ বছর বয়সী ওই নারী। গুরগাঁও এলাকার একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। কোম্পানির সরবরাহকৃত ওই ক্যাবে উঠার পর চালক তাকে পানীয় পানের প্রস্তাব করে।

ওই পানীয় পানের পর অচেতন হয়ে পড়লে ক্যাবচালক তাকে ধর্ষণ করে। শনিবার সকালে যখন জ্ঞান ফেরে তখন তিনি বুঝতে পারেন, তাকে ধর্ষণ করা হয়েছে। এরপর তিনি সরাই রোহিল্লা পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ করেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

কেএইচ