মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের পুনর্বিচারের রায় শনিবার ঘোষণা করা হবে।

২০১১ সালে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলনরতদের হত্যার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আদালতের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি।

আগের রায় বহাল থাকলে সরকারি তহবিল আত্মসাতের অপরাধে বর্তমানে তিন বছরের সাজা খাটতে থাকা মুবারক আর ছাড়া পাবেন না।

যদিও ৮৬ বছর বয়সী এই সাবেক স্বৈরশাসক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

২০১২ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলি ও মুবারককে কারাদণ্ড দেওয়া হয়। ২০১৩ সালের এই আদেশ স্থগিত করে অভিযুক্তদের আপিল গ্রহণের নির্দেশ দেয় আদালত। সূত্র : বিবিসি

ইআর