পাকিস্তানের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন চিরবৈরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্প্রতি পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে দুই দেশের মধ্যে কথা চালাচালির বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে পাকিস্তানীদের শুভকামনা জানিয়েছেন ভারতনেতা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এক টুইটার বার্তায় শুক্রবার মোদি লিখেছেন, 'অভিনন্দন। স্বাধীনতা দিবসে পাকিস্তানের জনগণের জন্য শুভকামনা।'

পাঞ্জাবের গুরুদাসপুরে এবং জম্মু-কাশ্মীরের উধমপুরে সম্প্রতি যে সন্ত্রাসী হামলা হয়েছে—এর হামলাকারীরা পাকিস্তানী বলে চিহ্নিত হয়েছে।

এমনকি উধমপুরে হামলাকারী এক পাকিস্তানীকে হাতেনাতে আটকও করেছে ভারত। অবশ্য তাকে নিজের নাগরিক বলে মানতে নারাজ পাকিস্তান। মোদি এ রকম 'গরম পরিস্থিতি'তেই শান্তকথায় উষ্ণ অভিনন্দন জানালেন পাকিস্তানকে।

১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান স্বাধীন হয়।

এমকে