গুয়াতেমালায় ভূমিধসে নিহতের সংক্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। এছাড়া ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৩০০ জন। দেশটির রাজধানীর শহরতলীতে এই ভূমিধসে ১২৫টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।
শুক্রবার দিনের শেষভাগে গুয়াতেমালার জাতীয় দুর্যোগ প্রশমন সমন্বয়ের (সিওএনআরইডি) কমান্ডার সার্জিও ক্যাবানাস বলেছিলেন, ২৯ জনের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত করছি। তবে এখন তা বেড়ে দাড়িয়েছে ৭৩ জনে।
সিওএনআরইডি শুক্রবার দিনের প্রথমভাগে ঘোষণা করেছিল, ৬০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তবে এখন তা ৩০০ জন।
রাজধানীর ১৫ কিলোমিটার দক্ষিণে সান্তা ক্যাটারিনা পিনুলা শহরের পার্শ্ববর্তী এল ক্যাম্বরাই শহরে বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে।
ইআর





