নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইনক শহরের একটি গ্রাম্য বাজারে বোকো হারামের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।

শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।

রবিবার বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, বোকো হারাম ওই বাজারে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়লে ওই নিহতের ঘটনা ঘটে। তবে কোনো কোনো সূত্রে নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করা হয়েছে।

সম্প্রতি বোকো হারাম দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা নিজেদের দখলে নিয়েছে। ২০০৯ সাল থেকে দেশটির নিরাপত্তা বাহিনী বোকো হারামের সাথে যুদ্ধ করে আসছে।

এদিকে বোকো হারামের ওই হামলার পর মাইনক শহর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে অনেক বাসিন্দা।

প্রসঙ্গত, এই ইসলামিক জঙ্গি সংগঠনটির হামলায় চলতি বছরে ২ হাজারের মতো সাধারণ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা (হিউম্যান রাইটস ওয়াচ)।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ