ভারতের প্রথম সড়ক রানওয়েতে সফলভাবে অবতরণ করল বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান। এটি ভারতীয় বিমান বাহিনীর নতুন সক্ষমতা।

ভারতের উত্তর প্রদেশের মাথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে (মহাসড়ক) বৃহস্পতিবার বিমান বাহিনীর মিরাজ ২০০০ যুদ্ধবিমানটি সফলভাবে অবতরণ করে।

বিমানের জরুরি অবতরণের জন্য কখনো কখনো সড়ক, মহাসড়ক ব্যবহার করা হয়। কোনো যুদ্ধের সময় যদি রানওয়ে বিধ্বস্ত হয়, তবে সেক্ষেত্রে কী হবে- এমন ধারণা থেকে ‘সড়ক রানওয়ে’ নির্মাণ করে ভারত।

সড়ক ও মহাসড়কে বিমান অবতরণের উদাহরণ রয়েছে সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, পোল্যান্ড, সুইডেন, তাইওয়ান, ফিনল্যান্ডসহ আরো কয়েকটি দেশে।

এমকে