যুক্তরাজ্যে ১৫ বালিকাকে ধর্ষণের দায়ে তিন পাকিস্তানিকেবিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ইংল্যান্ডের রোথাহ্যাম শহরের শেফল্ড ক্রাউন কোর্টের বিচারক শারাজ হোয়েটে এই রায় ঘোষণা করেন।

বিবিসি জানিয়েছে, দণ্ডিতদের মধ্যে আরশিদ হোসাইনকে (৪০) ৩৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া দণ্ডিত অন্য দুইজন হলেন বানারাস (৩৬) ও বাসারাত (৩৯)। তাদের যথাক্রমে ২৫ ও ১৯ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

রায় ঘোষণার সময় মামলার বিচারক বলেন, ‘তাদের কুকর্ম ঘৃণ্য, দম্ভে ভরা ও অশ্রদ্ধাজনক। এমন ঘটনা বিচারক তার দীর্ঘ ফৌজদারি অপরাধ-সংক্রান্ত বিচারিক জীবনে কখনো দেখেননি বলে উল্লেখ করেন।

বিচারক আরো বলেন, আসামিরা নিজেদের যৌনতৃপ্তির জন্য কিশোরীদের যাচ্ছেতাই ব্যবহার করেছেন। তারা কেউ কিশোরীর মঙ্গলের কথা বিন্দুমাত্র ভাবেননি। তাদের আচরণ কিশোরীর জীবনের অপূরণীয় ক্ষতি করেছে, যা ভুক্তভোগীকে আজীবন বয়ে বেড়াতে হবে।’

দণ্ডিতদের বিরুদ্ধে বিভিন্ন সময় রাথারহ্যাম শহরে কমপক্ষে ১৫ জন বালিকাকে ধর্ষণের অভিযোগ ছাড়াও তাদের বিরুদ্ধে নারীদের সাথে প্রতারণা, শ্লীলতাহানি ও হত্যার হুমকিসহ প্রায় ৩৮ টি অভিযোগ রয়েছে।

এদিকে, অভিবাসন প্রক্রিয়ায় যুক্তরাজ্যের নাগরিকত্ব লাভ করা যৌন নিপীড়কদের নাগরিকত্ব বাতিল এবং নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে ব্রিটিশ পার্লামেন্ট।

ব্রিটেনের প্রভাবশালীইংরেজি দৈনিক ইনডিপেন্ডেন্টের খবরে বলা হয়, কোনো অভিবাসীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে তাঁর নাগরিকত্ব কেড়ে নিয়ে দেশে ফেরত পাঠাবে যুক্তরাজ্য। এর আগে দেশটির প্রচলিত নিয়ম অনুযায়ী তাকে শাস্তির মুখোমুখিও হতে হবে। সাজার মেয়াদ শেষ হলেই পাঠিয়ে দেওয়া হবে নিজ দেশে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডেভিড ওয়ার্নার হক জানান, স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে মন্ত্রণালয়ের বিশেষ আইনি ক্ষমতার পরিধি বিস্তৃতির পদক্ষেপ হিসেবে এ প্রক্রিয়া শুরু করেছেন। বিশেষ এই ক্ষমতা অনুযায়ী, অভিবাসী ও একাধিক নাগরিকত্বধারী যৌন নিপীড়নকারীদের নাগরিকত্ব কেড়ে নিতে পারে ব্রিটেন।

আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এখন পর্যন্ত যুক্তরাজ্যে যৌন নিপীড়নের মতো ঘৃণ্য ঘটনার সঙ্গে বেশি সম্পৃক্ত এশীয়রা। তাই প্রাথমিকভাবে এশীয়দের ক্ষেত্রে এই আইনের প্রয়োগ বেশি ঘটানোর কথা ভাবা হচ্ছে।

এদিকে গত বুধবার দক্ষিণ লন্ডনের রোথারহ্যামে শারীরিক আক্রমণ, ধর্ষণ ওপতিতাবৃত্তিতে বাধ্য করাসহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হয় পাকিস্তানি বংশোদ্ভূত একটি দল।

অভিযোগ প্রমাণের পর এই দলের ৬ জনের ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেওয়ার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটি এই আইনের প্রথম পদক্ষেপ বলেওমন্তব্য করেছে সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট।

কেবি