দখলদার ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে ইরানকে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের জন্য অত্যন্ত বিপদজ্জনক দেশ হিসেবে আখ্যায়িত করেছেন।
তবে ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর এ অভিযোগ আমলে নেয়নি রুশ প্রেসিডেন্ট পুতিন।
ইসরাইলের প্রধানমন্ত্রী এ সাক্ষাতে সিরিয়া, ইয়েমেন ও লেবাননে ইরানের প্রভাবের পেছনে প্রেসিডেন্ট পুতিনের হাত থাকার কথা উল্লেখ করেছেন।
একইসঙ্গে তিনি তার ভাষায় ওই দেশগুলোতে ইরানের নেতিবাচক ভূমিকার অভিযোগ তুলে রাশিয়াকে ইসরাইলের পাশে থাকার আহবান জানিয়েছেন।
কিন্তু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেবল নেতানিয়াহুর কথাই শুনে গেছেন কোনো মন্তব্য করেননি।
তবে ইরানের বিরুদ্ধে যেসব অভিযোগ নেতানিয়াহু করেছেন তার উপযুক্ত জবাব দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবিনজিয়া।
তিনি বলেছেন, সিরিয়া সংকট সমাধানে ইরানের ভূমিকা ছিল পুরোপুরি গঠনমূলক এবং এ বিষয়ে তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রয়েছে।
এমবি





