আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে দেশটির সেনাবাহিনীর চলমান সামরিক অভিযানে নিহত হয়েছে ৭০ তালেবান সদস্য। অভিযানে আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

অভিযানের বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন প্রদেশের সন্ত্রাসীদের ঘাঁটি ও অবস্থানের ওপর বিমান হামলা চালিয়েছে সেনাসদস্যরা। এতে নিহত হয়েছে ৭০ ‘সন্ত্রাসী’। আর আহত হয়েছে ৪২ জন। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে।

সামরিক বাহিনীর অভিযানে নিহত হওয়ার ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি তালেবান। এ বছরের জানুয়ারি থেকে তালেবানদের নিয়ন্ত্রিত বিভিন্ন ঘাঁটি ও অবস্থানের ওপর ব্যাপক অভিযান পরিচালনা করছে আফগানসেনাসহ ন্যাটোর নেতৃত্বাধীন বাহিনী।

কেএইচ