ইরানের সামরিক বাহিনীর বার্ষিক কুচকাওয়াজে অংশ নেবে সাইকেহ ও কাওসার বোমারু বিমান। এই২টি বিমান ইরানের অভ্যন্তরীণ প্রযুক্তিতে তৈরি।

আজ (১৬ এপ্রিল) মঙ্গলবার ইরানি বিমান বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি এই তথ্য জানান। ১৮ এপ্রিল বৃহস্পতিবার ইরানে সামরিক বাহিনী দিবস পালিত হবে। এই উপলক্ষে আজ ইরানের বিমান বাহিনী বিশেষ অনুশীলন চালায়।

জেনারেল হামিদ ওয়াহেদি জানান, অন্য বছরের সঙ্গে এবারের সামরিক দিবসে কুচকাওয়াজের প্রধান পার্থক্য হবে- কাওসার ও সাইকেহ হান্টার বোমারু বিমানের অংশগ্রহণ।

তিনি বলেন, “এর মাধ্যমে বিশ্বের সামনে আমরা প্রমাণ করে দেব যে, মার্কিন নিষেধাজ্ঞা আমাদের ক্ষতি করতে পারে নি।”

কাওসার ও সাইকেহ বিমানের পাশাপাশি মিগ-২৯, এফ-৪ ফ্যান্টম এবং এফ-১৪ টমক্যাট যুদ্ধবিমান আসন্ন কুচকাওয়াজে অংশ নেবে।

এছাড়া, কেসি-৭৪৭ এবং কেসি-৭০৭ ট্যাংকার বিমানও অংশ নেবে। এইসব বিমান তাবরিজ, তেহরান, হামেদান ও ইস্ফাহানের ঘাঁটি থেকে উড়বে।  

এমবি