এবার বাংলাদেশীদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ট্রানজিট ভিসাও বন্ধ হয়ে গেল। এর আগে ২০১২ সালের অক্টোবর থেকে শ্রমিক ও পেশাজীবীদের কর্মসংস্থান ভিসা বন্ধ রয়েছে দেশটিতে। সর্বশেষ সরকারি পাসপোর্টেও ভিসা বন্ধ করে দিয়েছে দেশটি। ওয়ার্ল্ড এক্সপো-২০২০ ভেন্যু নির্বাচনে সংযুক্ত আরব আমিরাতকে ভোট না দিয়ে বাংলাদেশ রাশিয়াকে ভোট দিয়েছিল। যদিও দ্বিতীয় পর্বে সংযুক্ত আরব আমিরাতকেই ভোট দেয় বাংলাদেশ। তারপরেও আবুধাবিকে সন্তুষ্ট করতে পারেনি বাংলাদেশ সরকার। ঐ নির্বাচনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুরোধ রক্ষার বিষয়টি ঢাকাকে বেকায়দায় ফেলেছিল বলে আরব আমিরাতকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। কূটনীতিক বিশ্লেষকরা মনে করেন, ঢাকার এই যুক্তিতে আবুধাবি সন্তুষ্ট হয়নি।

 

এ সম্পর্কে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশ-এর প্রেসিডেন্ট শেকিল চৌধুরী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। উল্লেখ্য যে, বাংলাদেশের জন্য সংযুক্ত আরব আমিরাত হচ্ছে সৌদি আরবের পর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র জনশক্তি রপ্তানির গন্তব্য।

এসটি