ঝাও ইয়ংজু। পেসায় পরিচ্ছন্নতাকর্মী । ৫৬ বছর বয়সি এই পরিচ্ছন্নতাকর্মী চীনের শেনইয়াং শহরে থাকেন।
ঝাও ইয়ংজু প্রতিদিন ভোর সাড়ে চারটায় বাসা থেকে বের হয়ে রাত নয়টায় ফেরেন। পারিশ্রমিক হিসেবে মাসে পান ২ হাজার ৪০০ ইউয়ান বা ২৮ হাজার টাকা। এই অর্থ দিয়ে তার স্বাভাবিক জীবন চালানো কঠিন হলেও এর মধ্যে থেকেই তিনি একটি বড় অংশ গত ত্রিশ বছর ধরে দান করেন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষামূলক কাজে।
সুবিধাবঞ্চিত শিশুদের ফান্ড গঠনের জন্য তিনি দুই শিফটে ভোর থেকে রাত পর্যন্ত কাজ করেন। এমনই এক মহত্ত্বের কথা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মন ছুঁয়েছে।
ঝাও চীনের একটি দৈনিক পত্রিকাকে জানিয়েছেন, গত ত্রিশ বছর ধরে তিনি এটি করে আসছেন এবং ভবিষ্যতেও এটি চালিয়ে যাবেন। তার হিসেব মতে, এ পর্যন্ত তিনি ১ লাখ ৭০ হাজার ইউয়ান (প্রায় ২০ লাখ টাকা) দান করেছেন এবং ৩৭জন সুবিধাবঞ্চিত শিশুকে স্কুলে পাঠিয়েছেন। শিশুদের সাহায্যের জন্য তিনি তার বাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতে উঠেন।
১৯৭৬ সালে ঝাও এর বাবা মারা যাওয়ার পর তিনি ও তার মা অনেক কষ্ট করেছেন। সেই সময় প্রতিবেশীরা তাদের সাহায্য করেন। সেসময় তিনি মনস্থির করেন, তিনিও সব সময় অন্যকে সাহায্য করবেন।
নাজিব





