ভারতে সড়ক দুর্ঘটনায় রাসায়নিক পদার্থবাহী একটি ট্যাংকার বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছে। রোববার এ দুর্ঘটনা ঘটে জয়পুর থেকে রাজধানী নয়াদিল্লিমুখী মহাসড়কে। খবর এনডিটিভির।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। মুমূর্ষু অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আশংকা করা হচ্ছে।
দুর্ঘটনাস্থলটি জয়পুর থেকে ৪০ কিলোমিটার দূরে চান্দওয়াজি এলাকায় অবস্থিত। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে একটি দুর্ঘটনা ঘটলে সেখানে বেশ কয়েকটি গাড়ি একটি অপরটির সঙ্গে ধাক্কা খায়। এক পর্যায়ে রাসায়নিক পদার্থবাহী একটি ট্যাংকার এসে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে আঘাত করলে ট্যাংকারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ট্যাংকারের আগুন অন্যান্য গাড়িতেও ছড়িয়ে পড়ে।
এমএ





