ইরাকের ফালুজা ও এর আশপাশের এলাকায় বোমা হামলা, গুলি ও বিক্ষিপ্ত সংঘর্ষে ২০ সেনা নিহত হয়েছে। খবর আলজাজিরার।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ফালুজার কাছে গার্মা এলাকার একটি খামারবাড়িতে অভিযান চালানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মিনিটখানেক পরেই সৈন্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে অজ্ঞাত বন্দুকধারীরা। এ ঘটনায় ২৪ জন আহত ও বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এদিকে বাগদাদের উত্তরে রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সূত্র: আলজাজিরা
[b]ঢাকা, ০৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
ইরাকে পৃথক হামলায় ২০ সেনা নিহত
ইরাকের ফালুজা ও এর আশপাশের এলাকায় বোমা হামলা, গুলি ও বিক্ষিপ্ত সংঘর্ষে ২০ সেনা নিহত হয়েছে। খবর আলজাজিরার। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ফালুজার কাছে গার্মা এলাকার একটি খামারবাড়িতে অভিযান চালানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।





