কাশ্মিরের মুসলমানদের পক্ষে কথা বলবেন বলে জানিয়েছেন আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ।
কিন্তু তারা এ কথাও বলেছেন যে তারা কাশ্মিরের মুসলিমদের জন্য অস্ত্র হাতে তুলে প্রতিবাদ করবেন না, কিন্তু মৌখিক প্রতিবাদ করার অধিকার রাখেন তারা।
এছাড়া পৃথিবীর অন্যান্য দেশে মুসলিমদের অধিকার হরণ করা হলে তারও প্রতিবাদ করবেন তারা। শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে এ সংবাদ প্রকাশ করা হয়েছে।
বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবান কর্তৃপক্ষের মুখপাত্র সুহেল শাহিন বলেন, মুসলমান হিসেবে আমাদের অধিকার আছে যে কাশ্মির, ভারত বা অন্য কোনো দেশের মুসলিমদের জন্য আওয়াজ তোলার।
মুসলিমরা হলো আমাদের নিজেদের ভাই। আর তাদের জন্য সবসময় আমরা সরব থাকব। মুসলিমরাও মানুষ, ওরাও নাগরিক আর তারা যে কোনো দেশের আইনে মৌলিক অধিকার পাওয়ার যোগ্য।
এদিকে, কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের সাথে শান্তিচুক্তির শর্তগুলো মনে করিয়ে দিয়ে সুহেল শাহিন বলেন, অন্য কোনো দেশে সশস্ত্র হামলার ইচ্ছা নেই তালেবানের।
এইচএন





