মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির এক পুত্রকে শুক্রবার কায়রোর দক্ষিণের একটি ট্রেন স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। কথিত গাঁজা রাখা ও সেবনের দায়ে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানান।

মিশরের সরকারি বার্তা সংস্থা মিনা খবরে বলা হয়, মিশরে একটি ট্রেনে করে যাওয়ার সময় আব্দুল্লাহ মুরসিকে (১৯) গ্রেফতার করা হয়।

মিশরের একটি আদালত গত ২ জুলাই তাকে ও তার এক বন্ধুকে এক বছরের কারাদণ্ড দিয়েছিল। তার বিরুদ্ধে গাঁজা রাখা ও সেবনের মামলা সাজানো হয়েছিল।

কালিউবিয়ার নীল ডেনাটা প্রদেশের বান হার একটি আদালত তাদের এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার মিশরীয় পাউন্ড জরিমানা করে।

এ রায় ঘোষণার সময় আব্দুল্লাহ মুরসি আদালতে উপস্থিত ছিলেন না। রায়ের বিরুদ্ধে আপিল করা হতে পারে।-এএফপি।

ঢাকা, ১৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস