টাকা চেয়ে না পাওয়ায় বাবা-মাকে খুন, এরপর অপরাধ ঢাকতে আরো ১৭জন প্রতিবেশীকে খুন করেছেন চীনের এক নাগরিক। সম্প্রতি দেশটির পুলিশের কাছে নিজেই একথা স্বীকার করেছেন ইয়াং কিংপি নামে ওই নাগরিক।
খুন করা প্রতিবেশীদের মধ্যে একজন তিন বছরের শিশুও ছিল। ছিলেন একজন ৭২ বছরের বৃদ্ধ। চীনের বার্তা সংস্থা শিনহুয়া জানায়, নিহতরা ৬টি পরিবারের সদস্য ছিল। তবে ঠিক কিভাবে তাদের হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। বিবিসি
এমএনজে





