মার্কিন কৃষ্ণাজ্ঞ কিশোর মাইকেল ব্রাউনের উপর অন্তত ছ'বার গুলি চালানো হয়েছিল। ময়নাতদন্তের পর এ তথ্য বেরিয়ে আসে।
সোমবার নিউইর্য়ক সিটি মেডিকেলের সিনিয়র ডাক্তার বাডেন বলেন, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী কৃষ্ণাঙ্গ কিশোর ব্রাউনের মাথায় দু'বার গুলি করেছিল পুলিশ। নিহতের পরিবার যে প্রশ্নগুলো জানতে চায় সেগুলোর উত্তর ময়নাতদন্ত রিপোর্টে রয়েছে।
সপ্তাহখানেক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্গুসনে পুলিসের গুলিতে প্রাণ হারায় কৃষ্ণাজ্ঞ এই কিশোর। তার মৃত্যুকে কেন্দ্র করে পুঞ্জীভূত হতে থাকে ক্ষোভ। দাবি ওঠে আততায়ী পুলিশের পরিচয় প্রকাশ করার। পুলিশের দাবি ওই কৃষ্ণাঙ্গ কিশোর মিশেল ব্রাউন একটি দোকানে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কারণেই তার উপর গুলি চালিয়েছিল পুলিশ।
মাইকেল ব্রাউনের হত্যাকে কেন্দ্র করে খেপে ওঠেন ওই অঞ্চলের কৃষ্ণাঙ্গ বাসিন্দারা। অভিযোগ ওঠে বর্ণ বিদ্বেষের। গত কয়েকদিন ধরে রাস্তায় নেমে প্রতিবাদ চালান তাঁরা। গত শনিবার আততায়ী পুলিস অফিসারের পরিচয় প্রকাশ হওয়ার পর তার শাস্তির দাবিতে উন্মত্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ।
গুলি বর্ষণের ঘটনার পর আততায়ী পুলিশ ডারেন উইলসনকে জরিমানাসহ প্রত্যাহার করা হয়েছে। নিহতের পরিবার ঘাতক পুলিশের গ্রেপ্তার এবং বিচার দাবি করছে। সূত্র: বিবিসি।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





