সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন বাশার আল-আসাদ। রাজধানী দামাস্কাসের পার্লামেন্টে বুধবার এক বিশেষ অধিবেশনে কুরআন ছুঁয়ে শপথ নেন তিনি।
ক্ষমতা গ্রহণের পর আসাদ বলেন, ‘সিরিয়াবাসী, আপনারা তিন বছর ও চার মাস… পার করেছেন কিছু লোকের ‘স্বাধীনতা’র কান্না শুনে।’
বিদ্রোহীদের কঠোর সমালোচনা করেছেন আসাদ। তিনি বলেন ‘যারা তাদের পথ হারিয়েছে তাদের আপনারা এখন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন… তাদের দানবীয় চেহারা খুলে গেছে। তাদের স্বাধীনতা ও বিপ্লবের মুখোশ খুলে পড়েছে।’
গত ৩ জুন নিজ সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রেসিডেন্সিয়াল নির্বাচন করেন আসাদ। ওই নির্বাচনে ৮৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে একটানা ৪০ মাস ধরে আসাদ সরকারের পতনের দাবিতে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। এ যুদ্ধে এখন পর্যন্ত এক থেকে দেড় লাখ লোক নিহত হয়েছে। সূত্র: আলজাজিরা।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম)// টিআই





