ভারতের ৩৫তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স-এ ২০০ মিটার দৌঁড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ১১৬ বছরের এক কৃষক। দৌড়ে তিনি সময় নেন মাত্র ৪৬ দশমিক ৭৪ সেকেন্ড।
ভারতের উত্তর প্রদেশের এই কৃষকের নাম ধর্মপাল রাজগুরু। মেরঠ জেলার গুঢা গ্রামের ধর্মপালের জন্ম ১৮৯৭ সালের ৬ অক্টোবর। গত মঙ্গলবার এখানে ৪০০ মিটারে সোনা জিতেছিলেন। পরের দিন নামেন ২০০ মিটারে। তবে বয়সের বিচারে তার গ্রুপে ২০০ মিটারে আর কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় একাই দৌঁড়ান।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393502104.jpg[/img]
ধর্মপাল জানিয়েছেন, তিনি দারুণ ফিট। সারাবছর দেশের বিভিন্ন প্রান্তে ম্যারাথনেও নামেন। শেষ দৌড়েছেন কোচি ম্যারাথনে। আর বয়সভিত্তিক মাস্টার্স মিটগুলোতে এখনও তিন-চারটা করে সোনার পদক তার বাধা। বিভিন্ন প্রতিযোগতিায় নামার জন্য সহকর্মী এবং বন্ধুরা তাকে অর্থ সহায়তাসহ সব রকমের সহযোগিতা করেন। ধর্মপালের একটাই আফসোস, দেশের হয়ে কখনও কোন আন্তর্জাতিক মঞ্চে নামার সুযোগ পাননি। ‘আমার যখন বয়স ছিল, তখন টাকা ছিল না। তাই দেশের হয়ে কখনও দৌঁড়ানো হয়নি। ২০০ মিটার দৌর শেষে আক্ষেপ করেছেন অ্যাথলেট। সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
১১৬ বছরের বৃদ্ধের কৃতিত্ব
ভারতের ৩৫তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স-এ ২০০ মিটার দৌঁড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ১১৬ বছরের এক কৃষক। দৌড়ে তিনি সময় নেন মাত্র ৪৬ দশমিক ৭৪ সেকেন্ড।





