যুক্তরাষ্ট্রে তিনজন মুসলিম শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় বারাক ওবামার নীরবতার সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। দেশের ঘটনাবলীর জন্য রাজনীতিবিদরাই দায়বদ্ধ এবং এ ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করা উচিত। খবর বিবিসির।
এদিকে, নিহত তিন মুসলিম শিক্ষার্থীর দাফন অনুষ্ঠানে ৫ হাজারেরও বেশি মানুষ অংশ নেন। শুক্রবার নর্থ ক্যারোলিনার চ্যাপেল হিলে এই দাফন অনুষ্ঠান হয়।
এদিকে, পুলিশ ঘটনা এখনো তদন্ত করছে। পরিবারের দাবি, এটি বর্ণবাদী ঘৃণ্য হামলা। এদিকে, পুলিশ প্রাথশকিভাবে বন্দুকধারী ক্রেইগ হিকস নামের এক ব্যক্তিকে সন্দেহ করছে। ধারণা করা হচ্ছে, গাড়ি পার্কিংয়ের জায়গা নিয়ে ঝগড়ার জের ধরে এই হামলা চালিয়েছেন ক্রেইগ।
প্রেসিডেন্ট এরদোগান ওবামার প্রতি বলেন, "আপনি যদি নীরব থাকেন এ ঘটনার ব্যাপারে এবং কোন মন্তব্য না দেন তাহলে সারা বিশ্ব আপনার ব্যাপারে নীরব হয়ে যাবে।" এরদোগান এখন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো সফর করছেন। পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও এ ঘটনার ব্যাপারে এখনো মুখ খোলেননি।





