রোমানিয়ায় তীব্র থেকে তীব্রতর হচ্ছে সরকার বিরোধী আন্দোলন। আবার আন্দোলনের বৈচিত্রতাও থাকছে মাঝে মধ্যে। কোন কোন সময় মোবাইল ফোনের লাইট ও বিভিন্ন রংয়ের কাপড় হাতে সরকার বিরোধী আন্দোলন করেছে দেশটির হাজারো জনতা।

দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ডজনখানেক রাজনৈতিক নেতা ও সদস্যদের জেল থেকে মুক্ত করার অইন পাস করায় সরকারের পদত্যাগ দাবি করে করা হয় এই বিক্ষোভ।

স্থানীয় সময় রোববার সরকারি অফিসগুলোর বাইরে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ আন্দোলনটি করে বিক্ষোভকারীরা। রোমান সরকারের পদত্যাগ দাবিতে গত দুই সপ্তাহ ধরেই তারা নানা রকম বিক্ষোভ চালিয়ে আসছে।

২০১৬ সালের ডিসেম্বরে জয়লাভ করে ক্ষমতায় আসেন রোমান ডেমোক্রেট পার্টির সরকার। গত মাসে রোমান সরকার দুর্নীতির সঙ্গে সম্পৃক্তদের জেল থেকে মুক্ত করার আইন করার প্রস্তাব দেওয়া হয়। তার এই প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে রাস্তায় বিক্ষোভে নামে রোমান বিক্ষোভকারীরা।গত সপ্তাহের বুধবার সংসদে ২৩২ জনের মধ্যে মাত্র ১৬১ জন নেতা সরকারের এই প্রস্তাব পাসের জন্য অনাস্থা ভোট দেন। প্রায় ৫ লাখ বিক্ষোভকারী ওই দিন রাস্তায় ও প্রশাসন ভবনের সামনে সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

রোমানিয়ায় সর্ব বৃহৎ বিক্ষোভ হিসেবে পরিচিতি পেয়েছে এটি। রোমান ডেমোক্রেট সরকার জানান, জেলের অতিরিক্ত চাপ কমাতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিরোধিদের দাবি সরকার প্রধানের ঘনিষ্ট হওয়ায় তারা দুর্নীতিবাজদের মুক্তি দিতে চাইছে।

 

 

 

জেড