তুরস্কের একটি বিমান ঘাঁটিতে রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’কে প্রথম মোতায়েন করা হবে।

দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তুর্কি দৈনিক ইয়েনি সাফাক এই খবর দিয়েছে।

ইয়েনি সাফাকের খবরে বলা হয়েছে, তুরস্কের মুরতেদ বিমান ঘাঁটিতে প্রথম মোতায়েন করা হবে ‘এস-৪০০’। তুর্কি সামরিক সূত্রের বরাত দিয়ে এই খবর দেয়া হয়েছে। আগে এটি আকিনচি বিমান ঘাঁটি নামে পরিচিত ছিল।

খবরে আরও বলা হয়েছে, ‘এস-৪০০’ তুরস্কের বিভিন্ন স্থানে পাঠানোর প্রধান কেন্দ্র হিসেবেও এই ঘাঁটিতে ব্যবহার করা হবে। অবশ্য পরে এই ঘাঁটিকে থেকে অন্যস্থানে ‘এস-৪০০’ সরিয়ে নেয়া হতে পারে বলেও জানান হয়।

এর আগের খবরে বলা হয়েছে, তুরস্ককে চলতি বছরের জুলাই মাসে ‘এস-৪০০’ সরবরাহ করবে রাশিয়া। এই ব্যবস্থা নভেম্বরের মধ্যেই চালু হয়ে যাবে। ন্যাটোদেশ তুরস্ক মার্কিন চাপ উপেক্ষা করে ‘এস-৪০০’ কেনার কাজে এগিয়ে চলেছে। 

এমবি