বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, গোটা বিশ্বের জন্য হুমকি সৃষ্টিকারী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আন্তর্জাতিক সমাজকে সর্বশক্তি প্রয়োগ করতে হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি বলেছেন, বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি প্রমাণ করছে, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ গোটা বিশ্বকে হুমকিগ্রস্ত করে তুলেছে।
কাজেই এই সন্ত্রাসবাদের দুষ্টচক্রকে সমূলে বিনাশ করার জন্য সুসংগঠিত ও সমন্বিতভাবে মোকাবিলা করতে হবে।
পাশাপাশি সন্ত্রাসী চিন্তাধারার প্রতি রাজনৈতিক, আদর্শিক ও অর্থনৈতিক পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
ব্রাসেলসের আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও নগরীর একটি মেট্রো স্টেশনেও বোমা হামলা চালায়। ওই হামলায় প্রাণ হারায় অন্তত ৩৪ জন
এসএম





