মোটরসাইকেল চুরির অপরাধে তিনদিন বিষাক্ত পিঁপড়ে দিয়ে কামড় খাইয়ে মেরে ফেলা হলো দুই চোরকে। বলিভিয়ার আয়োপায়া গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
দুই বন্ধু মিলে মোটরসাইকেল চুরি করতে আয়োপায়া গ্রামে আসে। গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় তারা। গ্রামবাসী তাদের কাছে মোটরসাইকেলের পুরো দাম দাবি করে। দাম পরিশোধ করা হলে মুক্তি দেওয়া হবে। কিন্তু টাকা দিতে অস্বীকার করে তারা।
পরে গ্রামবাসী মিলে তাদের বিষাক্ত পিঁপড়ের বাসা রয়েছে এমন গাছে বেঁধে রাখে। টানা তিনদিন ক্রমাগত পিঁপড়ের দংশনে অসুস্থ হয়ে পড়ে দুই যুবক।
পরে তাদের একজনের বোন ২২০০ বলিভিয়ান ডলার দিয়ে গ্রামবাসীদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে তাদের হাসপাতালে ভর্তি করেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিষ ছড়িয়ে পড়েছে সারা শরীরের রক্তে। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।
চিকিৎসক ডা. রবার্ট পেজ জানান, রক্তে বিষ ছড়িয়ে পড়ায় মৃত্যু হয় তাদের।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
আন্তর্জাতিক
পিঁপড়েই দিল চুরির শাস্তি
মোটরসাইকেল চুরির অপরাধে তিনদিন বিষাক্ত পিঁপড়ে দিয়ে কামড় খাইয়ে মেরে ফেলা হলো দুই চোরকে।বলিভিয়ারআয়োপায়া গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।দুই বন্ধু মিলে মোটরসাইকেল চুরি করতে আয়োপায়া গ্রামে





