মিশরে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন বর্তমান গৃহায়ণমন্ত্রী ইব্রাহিম মাহলাব। তিনি সাবেক স্বৈরশাসক হুসনি মোবারকের অনুসারী।নতুন সরকার গঠনের জন্য মাহলাবকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মনসুর।
সিভিল ইঞ্জিনিয়ার মাহলাব পতিত স্বৈরশাসক হোসনি মোবারকের আমলের একজন কর্মকর্তা। মিশরের সর্ববৃৎ সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি আরব কন্ট্রাকটরস-এর চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
সোমবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাবির সরকার পূর্ব ঘোষণা ছাড়াই পদত্যাগ করে। মিশরের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর গত জুলাইতে সেনাবাহিনী তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই
[/b]
আন্তর্জাতিক
মিশরের নতুন প্রধানমন্ত্রী মাহলাব
মিশরে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন বর্তমান গৃহায়ণমন্ত্রী ইব্রাহিম মাহলাব। তিনি সাবেক স্বৈরশাসক হুসনি মোবারকের অনুসারী।





