আসন্ন বিধানসভার নির্বাচনের আগেই চমক মমতা বন্দোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গের উচ্চ পর্যায়ের সরকারি তিনটি কমিটির শীর্ষপদ থেকে পদত্যাগ করেছেন রাজ্যের এই মুখ্যমন্ত্রী।
এগুলো হল পুরস্কার প্রদান, আর্থিক সহায়তা মঞ্জুর করা সম্পর্কিত পরামর্শদাতা কমিটি এবং কয়েকটি বিষয়ের উপর নজরদারি সম্পর্কিত কমিটি।
আগামী মাসেই মনোনয়ন পত্র জমা দেবেন মুখ্যমন্ত্রী। তাই তার আগেই সম্প্রতি এই তিনটি পদ থেকে ইস্তফা দিলেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই পদত্যাগের ফলে এই কমিটির অস্তিত্ব থাকলেও আপাতত সেগুলোর কাজ স্তব্ধ হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।
দেশটির নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময়ে সরকারের কোন লাভজনক পদে থাকা যায় না।
কিন্তু প্রশাসনের একাংশের অভিমত, যে পদগুলো থেকে মমতা পদত্যাগ করেছে সেই কমিটিগুলোর দায়িত্ব ‘লাভজনক পদ’
হিসাবে চিহ্নিত নয়। তাই সেগুলো থেকে পদত্যাগ করার কোন বাধ্যবাধকতা ছিল না। মুখ্যমন্ত্রী চাইলে ওই পদে থেকেই মনোনয়নপত্র জমা দিয়ে ভোটে লডাই করতে পারতেন।
এটা নিছকই চমক ছাড়া অন্য কিছুই নয় বলে মনে করছেন অনেকেই।
এসএম





