পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের মার্কিন ড্রোন হামলায় সন্দেহভাজন চারজন নিহত হয়েছেন।
দত্তখেল তেহশিলে শনিবার এ হামলার ঘটনা ঘটে। ড্রোন থেকে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে।
নিহতদের পরিচয় জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় ড্রোন উড়ছিল।
আফগান সীমান্তবর্তী পাকিস্তানের সাতটি আদিবাসী অধ্যুষিত জেলার মধ্যে উত্তর ওয়াজিরিস্তান অন্যতম। তালেবান ও আল কায়েদা সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর শক্ত ঘাঁটি মনে করা হয় উত্তর ওয়াজিরিস্তানকে।
ওই অঞ্চলের তালেবান সদস্যদের দমনে চলতি বছরের মধ্য জুন থেকে পাকিস্তান সেনাবাহিনী জার্ব-ই-আজব নামে একটি অভিযান শুরু করে। অভিযানটি এখনো চলছে। সূত্র : ডন
কেএইচ





