দিল্লি সরকারের নতুন আইনমন্ত্রী হিসিবে নিয়োগ পেয়েছেন কপিল মিশরা। শিক্ষাগত যোগ্যতার ভুয়া সনদপত্রের জের ধরে জিতেন্দ্র সিং তুমারের আটক হওয়া এবং মন্ত্রীত্ব থেকে পদত্যাগের একদিন পর মিশরাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অরবিন্দ কেজরিওলের নেতৃত্বাধীন দল আম-আদমি পার্টির হয়ে কারওয়াল নগর আসন থেকে দিল্লিতে সংসদ সদস্য নির্বাচিত হন মিশরা।

পৌরসভা এলাকায় পাইপের পানি সরবরাহের জন্য গঠিত 'দিল্লি জল বোর্ডে'র ভাইস চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করছেন তিনি।

এক জন সমাজসেবী ও সরকারী নীতির প্রচারঅভিযাত্রী হিসেবে পরিচিত মিশরা গ্রিনপিস ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো বেশ কয়েকট আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দিল্লির নির্বাচনের সময় কারওয়াল নগরের নর্দমা ব্যবস্থার ও সেখানের পরিষ্কার-পরিচ্ছনতা নিয়ে বেশি প্রচারণা করেছেন তিনি।

জেডআই