মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে একটি মাছ ধরার নৌকা ডুবে গিয়ে অন্তত ২৬ জনের প্রাণহানি হয়েছে।

স্থানীয় সময় বুধবার দেশটিতে আটলান্টিক উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।