সিরিয়ায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মিত্র জোটের একটি বিমান ভূপাতিতের ঘটনায় বিমানটির চালককে বন্দী করেছে আইএস’র (ইসলামিক স্টেট) সদস্যরা। জর্ডানের সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা এ খবর জানিয়েছে। (সূত্র আলজাজিরার)

জর্ডান সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেন, ‘বুধবার সকালে আইএস’র গোপন আস্তানা ধ্বংসের অভিযানে জর্ডান বিমান বাহিনীর বেশ কয়েকটি বিমান অংশ নেয়। রাক্কা প্রদেশে একটি বিমান ভূপাতিত হয় এবং এর চালককে বন্দী করা হয়েছে।’

কীভাবে বিমানটি ভূপাতিত হয়েছে এ সম্পর্কে দেশটি কিছুই জানায়নি। তবে আইএস দাবি করেন, যুদ্ধবিমান বিধ্বংসী মিসাইল দিয়ে তারা বিমানটি ভূপাতিত করেছে।

যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও জানিয়েছে, আইএস সদস্যরা বিমানটি ভূপাতিত এবং এর চালককে বন্দী করেছে।

এদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, আইএস সদস্যদের হাতে ভূপাতিত নয়, বরং বিমানটি বিধ্বস্ত হয়েছে। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তথ্য-প্রমাণ থেকে দেখা গেছে আইএস সদস্যরা বিমানটি ভূপাতিত করেনি।

কাসাসবেহ’র বাবা ইউসুফ জানিয়েছেন, জর্ডানের বিমানবাহিনীর পক্ষ থেকে তাদের কাছে কাসাসবেহ’র বন্দিত্বের কথা জানানো হয়েছে।

এমকে