বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারিটা।

বুধবার বিকাল পাঁচটায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে।

খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ কয়েকটা দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন বেগম খালেদা জিয়া।

এমই