একটি বিল পাস নিয়ে তুরস্কের পার্লামেন্টে সরকার এবং বিরোধী দলের মধ্যে তুমুল ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটেছে। শনিবার এ ঘটনায় বিরোধী দলীয় একজন এমপির নাক ভেঙ্গেছে, আরেকজনের ভেঙ্গেছে আঙুল। আহত পার্লামেন্ট সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই রক্তারক্তি কাণ্ডের মধ্যেই পাস হয়েছে বিচারবিভাগের উপর সরকারের নিয়ন্ত্রণ বৃদ্ধির একটি বিল।
তুর্কি পার্লামেন্টে দুই দলের এমপিদের মারামারি ও রক্তপাতের খবর ও ছবি প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া।
গত কয়েকদিন ধরেই বিলটি নিয়ে তুর্কি পার্লামেন্টের ক্ষমতাসীন একে পার্টি এবং প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির মধ্যে তুমুল তর্কযুদ্ধ চলে আসছিল।
শনিবার উত্তপ্ত বিতর্কের এক পর্যায়ে উভয় দলের অর্ধশতাধিক এমপি পার্লামেন্টের মেঝেতে নেমে আসেন এবং বাকযুদ্ধে লিপ্ত হন। এক পর্যায়ে ধাক্কাধাক্কি এবং পরে তা মারামারিতে গড়ায়। দাঙ্গা-হাঙ্গামা শেষে দেখা যায় রিপাবলিকান পিপলস পার্টির এমপি আলী ইহসান ককতার্কের নাক ভেঙ্গে গলগল করে রক্ত ঝরছে। তার হাতেও রক্ত। আরেকজনের আঙুল ভেঙে গেছে।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
তুরস্কের পার্লামেন্টে মারামারি
একটি বিল পাস নিয়ে তুরস্কের পার্লামেন্টে সরকার এবং বিরোধী দলের মধ্যে তুমুল ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটেছে। শনিবার এ ঘটনায় বিরোধী দলীয় একজন এমপির নাক ভেঙ্গেছে, আরেকজনের ভেঙ্গেছে আঙুল।
শপথ পেছানোর চক্রান্ত ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ
ইসরাইলের নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার ও তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ।
পাকিস্তান-সৌদি-তুরস্কের সঙ্গে ইরানের বৈঠক শুরু
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিনিধিরা। সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটের তিন সদস্যদেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।
সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রশমিত করা, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ‘মক্কা জোটের’ তিন সদস্য- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান।
পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক-লিবিয়া চুক্তি, ক্ষুব্ধ ইসরাইল
পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক ও লিবিয়ার মধ্যে সামুদ্রিক সীমা নির্ধারণসংক্রান্ত চুক্তি অনুমোদনের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। লিবিয়ার প্রতিনিধি পরিষদের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসরাইল। অন্যদিকে, চুক্তিটিকে স্বাগত জানিয়েছে তুরস্ক। গ্রিস, সাইপ্রাস ও মিসরও এর বিরোধিতা করেছে।
তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই
প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং সামরিক সক্ষমতা শক্তিশালী করতে চুক্তি সই করেছে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া। দেশগুলোর মধ্যে সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে যৌথ সহযোগিতার পথ আরও সুগম করাই এ চুক্তির লক্ষ্য।
















