যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ক্যাপিটল ভবনের সামনে গতকাল রোববার নব্য নাৎসি সমাবেশে সহিংস হামলার ঘটনা ঘটেছে। এ সময় এলোপাতাড়ি ছুরিকাঘাতে কমপক্ষে ১০ জন আহত হয়। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এক টুইটার বার্তায় স্যাক্রামেন্টো ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র ক্রিস হার্ভে বলেন, শ্বেতাঙ্গরাই সেরা বলে দাবি করা ব্যক্তিদের ওই সমাবেশে বিরোধী পক্ষের সঙ্গে সংঘর্ষের ঘটনায় একজন নারীসহ ১০ জন আহত হয়।

আহত ব্যক্তিরা কোন পক্ষের, এখনো তা জানা যায়নি। তাদের বয়স ১৯ থেকে ৫৮ বছরের মধ্যে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

স্যাক্রামেন্টো বি পত্রিকার তথ্যের বরাত দিয়ে এএফপির খবরে জানানো হয়, ক্যাপিটল ভবনের পশ্চিম দিকে সমাবেশের জন্য অনুমতি পাওয়া ২৫ জন নব্য নাৎসি ও ১৫০ জনের বেশি নাৎসিবিরোধীর মধ্যে সংঘর্ষে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

জেড