সরকারবিরোধীদের আন্দোলনে আবারো উত্তাল ভেনিজুয়েলা। দেশটির রাজধানী কারাকাসে পুলিশ ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরোধীদের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
রোববার মুখোশ পরা বিক্ষোভকারীরা রাজধানীতে ‘গণতন্ত্রের পুনরুত্থান’ নামে বিক্ষোভ সমাবেশ করার পর প্রেসিডেন্ট মাদুরোর কুশপুত্তলিকা দাহ করে। আন্দোলন শুরু হওয়ার পর বিক্ষোভকারীদের সঙ্গে দলে দলে মানুষ যোগ দেয়। মাদুরো সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীদের পিছু হঠাতে চাকাও জেলায় কাঁদানে গ্যাস ও পেট্রোল বোমা নিক্ষেপ করে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সহিংস বিক্ষোভে এ পর্যন্ত ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। গ্রেফতার হয়েছে কয়েকশ।
ভেনিজুয়েলায় অপরাধের উচ্চমাত্রা নিয়ন্ত্রণ,মুদ্রাস্ফীতি ও প্রধান খাদ্যদ্রব্যের ঘাটতি মোকাবিলার দাবিতে বিক্ষোভকারীরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই আন্দোলন শুরু করে।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
আন্তর্জাতিক
সরকারবিরোধী আন্দোলনে উত্তাল ভেনিজুয়েলা
সরকারবিরোধীদের আন্দোলনে আবারো উত্তাল ভেনিজুয়েলা। দেশটির রাজধানী কারাকাসে পুলিশ ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরোধীদের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।





