মো. সামিউল ইসলাম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে বাংলাদেশে ফেরত পাঠাতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করার বিষয় ইন্টারপোলের ঢাকা অফিসের প্রেরিত চিঠি পেয়েছে জেদ্দা।
সৌদি আরবের পুলিশ ইন্টারপোলের চিঠি পেয়েছে বলে নিশ্চিত করেছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের প্রধান সেক্রেটারি আলতাফ হোসাইন।
তিনি বলেছেন, সব ধরনের দাপ্তরিক কার্যক্রম শেষে নিজেদের হেফাজত থেকে আজ (বুধবার) কামরুলকে জেলে পাঠিয়েছে জেদ্দা পুলিশ।
আলতাফ আরো জানান, এখন কামরুলকে ফেরত পাঠাতে সৌদি আন্ত:দেশীয় মন্ত্রী ইন্টারপোলের চিঠি রয়্যাল কিং-এর অনুমোদনের জন্য পাঠাবেন। যেহেতু এখন ঈদের ছুটির কারণে সৌদি সরকারের অফিস বন্ধ রয়েছে। ফলে ঈদের পর কামরুলকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
এই কর্মকর্তা জানিয়েছেন, ইন্টারপোলের ঢাকা অফিস ২/৩ দিন আগে এই চিঠি পাঠিয়েছিল।
সোমবার কামরুলকে ধরে বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেন জেদ্দা বসবাসরত বাংলাদেশীরা। সূত্র:স্টার
জেডআই





