থাইল্যান্ডে রোববার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট নির্বাচন শুরু হয়েছে। এই নির্বাচন থাইল্যান্ডের রাজপথে কয়েক মাস ধরে চলমান প্রতিবাদ-বিক্ষোভের পর অবহেলার কারণে সম্ভাব্য অভিশংসনের সম্মুখীন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
থাইল্যান্ডের সিনেট দাফতরিকভাবে দল নিরপেক্ষ হলেও গত ফেব্র“য়ারি মাসে অসম্পূর্ণ নির্বাচনের কারণে একটি কার্যকর নিম্নকক্ষের অনুপস্থিতিতে দেশের দু’টি প্রধান রাজনৈতিক শিবিরই বাস্তবে সিনেটের নিয়ন্ত্রণ নেয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।
ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে ব্যাংককের রাজপথে হাজার হাজার মানুষের বিক্ষোভ প্রদর্শনের একদিন পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
থাইল্যান্ডের নির্বাচন কমিশনের সহকারি সচিব এএফপি’কে বলেন, কোন সমস্যা ছাড়াই নির্বাচন শুরু হয়েছে। কোন ধরণের ঝামেলার খবর পাওয়া যায়নি।’
উল্লেখ্য, গত ২ ফেব্র“য়ারি নিম্নকক্ষের নির্বাচন প্রধান বিরোধী দল বর্জন করেছিল। সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের কারণে নির্বাচন ব্যবহৃত হয়েছিল। একারণে এ মাসের গোড়ার দিকে সাংবিধানিক আদালত ওই নির্বাচন বাতিল করে। সূত্র: এএফপি
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই
[/b]